সর্বশেষ আপডেট: ২৪ জানুয়ারি, ২০২৬
dhakasand.com-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। অনুগ্রহ করে অর্ডার করার আগে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
১. সাধারণ শর্তাবলী
এই ওয়েবসাইটটি ব্যবহারের জন্য আপনার বয়স অন্তত ১৮ বছর হতে হবে।
কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
২. পণ্য এবং অর্ডার প্রক্রিয়া
পণ্যের মান: আমরা গুণগত মানসম্পন্ন বালু ও নির্মাণ সামগ্রী সরবরাহের প্রতিশ্রুতি দেই। তবে প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত হওয়ায় রঙ বা দানার আকারে সামান্য তারতম্য হতে পারে।
অর্ডার নিশ্চিতকরণ: আপনি অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে সেটি নিশ্চিত করবেন। সঠিক মোবাইল নম্বর এবং ঠিকানা প্রদান করা আপনার দায়িত্ব।
৩. মূল্য এবং পেমেন্ট
মূল্য পরিবর্তন: বাজারের পরিস্থিতি অনুযায়ী পণ্যের দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে অর্ডার কনফার্ম হওয়ার পর নির্ধারিত দামই প্রযোজ্য হবে।
পেমেন্ট: আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) এবং ডিজিটাল পেমেন্ট (বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফার) গ্রহণ করি।
৪. ডেলিভারি সংক্রান্ত নিয়মাবলী
ডেলিভারি এলাকা: বর্তমানে আমরা সমগ্র ঢাকা শহর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে (যেমন: সাভার, গাজীপুর, টাংগাইল, ধামরাই, মানিকগঞ্জ(সাটুরিয়া উপজেলা ও সিংগাইর উপজেলা), কেরানীগঞ্জ) মালামাল সরবরাহ করছি।
আনলোডিং: ট্রাক বা বাহন প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা এবং মালামাল আনলোড করার জায়গা ক্রেতাকে নিশ্চিত করতে হবে। সরু রাস্তা বা বাধার কারণে ডেলিভারি সম্ভব না হলে অতিরিক্ত খরচ ক্রেতাকে বহন করতে হতে পারে।
আনলোডিং সময়: মালামাল আনলোড করার জন্য সর্বোচ্চ ২ ঘণ্টা সময় দেওয়া হবে। এর বেশি সময় লাগলে অতিরিক্ত ‘ওয়েটিং চার্জ’ প্রযোজ্য হতে পারে।
সময়সীমা: সাধারণত অর্ডার নিশ্চিত হওয়ার ১২-৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। তবে ট্রাফিক বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় কিছুটা বেশি লাগতে পারে।
৬. ফেক অর্ডার ও আইনি ব্যবস্থা
ইচ্ছাকৃতভাবে ভুল ঠিকানা বা ভুয়া তথ্য দিয়ে অর্ডার করলে এবং এর ফলে কোম্পানির আর্থিক ক্ষতি হলে, ওই গ্রাহকের মোবাইল নাম্বার ও আইপি অ্যাড্রেস ব্ল্যাকলিস্ট করা হবে।
বিশেষ ক্ষেত্রে কোম্পানি আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
৫. রিটার্ন এবং রিফান্ড পলিসি
মালামাল আনলোড করার আগেই আপনাকে গুণগত মান যাচাই করে নিতে হবে।
একবার মালামাল আনলোড হয়ে গেলে বা ট্রাক থেকে নামিয়ে ফেললে তা আর ফেরত নেওয়া হবে না।
যদি আমরা ভুল পণ্য পাঠিয়ে থাকি, তবে তা আমরা নিজস্ব খরচে পরিবর্তন করে দেব।
৫. কখন রিফান্ড প্রযোজ্য হবে না?
যদি ডেলিভারি ট্রাক আপনার সাইটে পৌঁছানোর পর আপনার রাস্তার সমস্যার কারণে মালামাল আনলোড করা সম্ভব না হয় এবং ট্রাক ফিরে আসে, তবে পরিবহন খরচ রিফান্ড করা হবে না।
ব্যক্তিগত পছন্দ পরিবর্তন (যেমন: অর্ডার দেওয়ার পর মনে হলো অন্য জায়গা থেকে কিনবেন) কিন্তু ট্রাক তখন রাস্তায়, এমন অবস্থায় রিফান্ড কার্যকর হবে না।
৬. গোপনীয়তা নীতি
আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর শুধুমাত্র অর্ডার প্রসেসিংয়ের কাজে ব্যবহার করা হবে। আমরা গ্রাহকের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করি।
৭. যোগাযোগ
যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: support@dhakasand.com
ফোন: [019++++++++++]
ঠিকানা: [—————]

