dhakasand.com থেকে অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অর্ডারকৃত পণ্য যেন সঠিক সময়ে এবং নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের ডেলিভারি সংক্রান্ত নিয়মাবলী নিচে বিস্তারিত দেওয়া হলো:
১. ডেলিভারি এলাকা
বর্তমানে আমরা সমগ্র ঢাকা শহর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে (যেমন: সাভার, গাজীপুর, টাংগাইল, ধামরাই, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ) মালামাল সরবরাহ করছি। বিশেষ প্রয়োজনে এবং বড় প্রজেক্টের ক্ষেত্রে ঢাকার বাইরেও পণ্য সরবরাহ করা হয়।
২. ডেলিভারি সময়সীমা
অর্ডার কনফার্মেশন: অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে লোকেশন এবং সময় নিশ্চিত করবেন।
সাধারণ সময়: অর্ডার কনফার্ম হওয়ার ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা মালামাল পৌঁছে দেই।
দ্রুত ডেলিভারি টিপস: ঢাকা শহরের ভেতরে দিনের বেলা যানজট এবং ভারী যানবাহন চলাচলের ওপর সরকারি বিধিনিষেধ থাকে। তবে রাতের বেলা ট্রাফিক জ্যাম কম থাকায় ঢাকা শহরের ভেতরে আমাদের ডেলিভারি অনেক দ্রুত ও নিরবচ্ছিন্ন হয়। তাই দ্রুত এবং ঝামেলামুক্ত ডেলিভারি পেতে আমরা গ্রাহকদের রাতের শিফটে মালামাল গ্রহণ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করছি।
৩. শিপিং বা ডেলিভারি চার্জ
ডেলিভারি চার্জ নির্ভর করে পণ্যের পরিমাণ এবং আপনার লোকেশনের দূরত্বের ওপর।
অর্ডার কনফার্ম করার সময় আমাদের প্রতিনিধি আপনাকে চূড়ান্ত ডেলিভারি চার্জ জানিয়ে দেবেন।
৪. মালামাল আনলোডিং (Unloading)
ট্রাক প্রবেশ: আপনার ডেলিভারি লোকেশনে ট্রাক প্রবেশের জন্য পর্যাপ্ত প্রশস্ত রাস্তা থাকতে হবে। সরু রাস্তার কারণে ট্রাক প্রবেশ করতে না পারলে, নিকটস্থ সুবিধাজনক স্থানে মালামাল আনলোড করা হবে।
লেবার খরচ: ট্রাক থেকে মালামাল নামানোর ক্ষেত্রে আমাদের টিম সহযোগিতা করবে। তবে আনলোড পয়েন্ট থেকে দূরে কোথাও বালু সরাতে হলে অতিরিক্ত লেবার খরচ ক্রেতাকে বহন করতে হবে।
৫. গ্রাহকের দায়িত্ব ও যাচাই
ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই একজন দায়িত্বশীল ব্যক্তিকে স্পটে উপস্থিত থাকতে হবে।
সতর্কতা: মালামাল আনলোড করার আগেই এর গুণগত মান এবং পরিমাণ যাচাই করে নিন। ট্রাক থেকে মালামাল নামিয়ে ফেলার পর কোনো ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না।
৬. বিশেষ পরিস্থিতি
ভারী বৃষ্টিপাত, রাজনৈতিক কর্মসূচি, তীব্র যানজট বা ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে ডেলিভারিতে সাময়িক বিলম্ব হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আমরা গ্রাহককে সরাসরি ফোনের মাধ্যমে আপডেট জানাব।
৭. যোগাযোগ
শিপিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের কল করুন:
হটলাইন: [019***]
ইমেইল: shipping@dhakasand.com

